তুমি যদি ইউরোপে পড়াশোনার স্বপ্ন দেখো কিন্তু মনে প্রশ্ন আসে
“ইউরোপে গিয়ে নিজের খরচ নিজে চালানো কি আদৌ সম্ভব?”
তাহলে Georgia (Europe) তোমার জন্য বাস্তবসম্মত একটি উত্তর হতে পারে।
এই ব্লগে কোনো আকাশছোঁয়া গল্প নয় বরং বাস্তব অভিজ্ঞতা, প্রসেস এবং সংখ্যার হিসাব তুলে ধরা হয়েছে, যাতে সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি কনফিউশনে না থাকো।
জর্জিয়া (Europe) কেন স্টুডেন্টদের জন্য আলাদা?
জর্জিয়া ইউরোপের একটি দেশ হলেও এখানে –
- ইউরোপিয়ান environment
- Euro-ভিত্তিক আয় সুযোগ
- কম লাইফ কস্ট
- তুলনামূলক সহজ স্টুডেন্ট ভিসা
এই কম্বিনেশনটাই জর্জিয়াকে স্টুডেন্টদের কাছে আলাদা করেছে।
স্টুডেন্ট ভিসায় কাজ করা কি আইনগতভাবে ঝুঁকিপূর্ণ?
সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সত্য-
- জর্জিয়ায় স্টুডেন্ট ভিসায় পার্ট-টাইম কাজ করা বাস্তবে স্বাভাবিক
- সরকারিভাবে আলাদা “hour limit” কঠোরভাবে enforce করা হয় না
- অধিকাংশ স্টুডেন্ট কাজ করেন Hourly / Casual basis-এ
বাস্তবে হাজারো আন্তর্জাতিক স্টুডেন্ট নিয়মিত কাজ করছে ।
জর্জিয়ায় পৌঁছানোর পর প্রথম 30 দিনের বাস্তব রোডম্যাপ
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা বেশিরভাগ ব্লগে থাকে না।
Day 1–7: সেটেল হওয়া
- বাসা খোঁজা (Shared flat সবচেয়ে ভালো)
- SIM card + Internet নেওয়া
- University registration complete করা
খরচ:
≈ €200 – €250 ≈ ৳২৫,000 – ৳৩০,000 (আনুমানিক)
Day 8–15: কাজের জন্য প্রস্তুতি
- Simple CV বানানো (১ পেজ)
- Facebook local groups join করা
- কোন এলাকায় কাজ বেশি, সেটা দেখা
এই সময়টাতে কাজ না পেলেও টেনশন করার দরকার নেই।
Day 16–30: কাজ খোঁজা শুরু
- Cafés / Restaurants-এ সরাসরি CV দেওয়া
- Delivery app-এ apply করা
- পরিচিত স্টুডেন্টদের মাধ্যমে রেফারেন্স নেওয়া
এখান থেকেই বেশিরভাগ স্টুডেন্ট কাজ পেতে শুরু করে।
পার্ট-টাইম কাজ পাওয়ার Step-by-Step প্রসেস
Step 1: কোন কাজ তোমার জন্য বাস্তব?
নিজেকে প্রশ্ন করো –
- তুমি কি ফিজিক্যাল কাজ করতে পারো ?
- রাতে কাজ করতে সমস্যা আছে ?
- বাইক চালাতে পারো ?
উত্তর অনুযায়ী কাজ বাছতে পারো।
Step 2: দ্রুত ইনকামের জন্য সেরা অপশন
- Wolt / Glovo / Bolt Food
7–10 দিনের মধ্যে ইনকাম শুরু করা সম্ভব
Step 3: স্থায়ী পার্ট-টাইম কাজ
- Restaurant
- Hotel
- Supermarket
এখানে ইনকাম স্থির, তবে সময় নির্দিষ্ট।
জর্জিয়ায় স্টুডেন্টদের পার্ট-টাইম আনুমানিক বেতন
| কাজের ধরন | আয় (Euro) | আয় (BDT) |
| Restaurant | €2–€3.5/ঘণ্টা | ৳২০০–৳৩৩০ |
| Delivery | €180–€300/মাস | ৳২২k–৳৩৫k |
| Shop/Hotel | €150–€250 | ৳১৮k–৳৩০k |
| Online Work | €250–€600+ | ৳৩০k–৳৭০k+ |
জর্জিয়ায় একজন স্টুডেন্টের সম্পূর্ণ আনুমানিক মাসিক খরচ
বাস্তব হিসাব (Average):
- বাসা: €120–€180 (৳১৫k–৳২৫k)
- খাবার: €80–€120 (৳১০k–৳১৫k)
- যাতায়াত: €12–€20 (৳১.৫k–৳২.৫k)
- ইন্টারনেট: €8–€12 (৳১k–৳১.৫k)
মোট:
€250–€350 ≈ ৳৩০,000 – ৳৪৫,000 (আনুমানিক)
তাহলে কি পার্ট-টাইম আয়ে ইউরোপে থাকা সম্ভব?
বাস্তব উত্তর:
হ্যাঁ, জর্জিয়ায় সম্ভব
তবে luxary lifestyle না হলে
তুমি যদি –
- শেয়ার্ড বাসায় থাকতে পারো
- নিয়মিত 20–25 ঘণ্টা কাজ করতে পারো
- অপ্রয়োজনীয় খরচ কন্ট্রোল করতে পারো
তাহলে তোমার Euro আয়ে basic student life comfortably চলবে।
কারা জর্জিয়ায় গেলে ভালো সিদ্ধান্ত হবে?
Limited budget স্টুডেন্ট
First-time Europe aspirant
যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে প্রস্তুত
শেষ কথা
Georgia (Europe) কোনো স্বপ্নের গল্প নয় এটা একটি practical destination.
তুমি যদি বাস্তবতা বুঝে পরিকল্পনা করতে পারো , তাহলে জর্জিয়া তোমাকে ইউরোপে পড়াশোনা + স্বনির্ভর থাকার সুযোগ দিতে পারে।
তোমার দেশের বাইরে লেখাপড়ার স্বপ্নপূরণে যে কোনো ধরনের সহায়তার জন্য যোগাগাযোগ করুন মাই ড্রিম ক্যাম্পাসে। আমাদের প্রথম ১৫ মিনিটের অনলাইন কনসালটেন্সি সম্পূর্ন ফ্রি।



